জুড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

জুড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

 

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলায় আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মবশ্বির আলী মহসীন (৪৬) কে নামে আটক করেছে পুলিশ। ২১ ফেব্র“য়ারী রোববার ভোরে উপজেলার বেলাগাও গ্রাম থেকে একাধিক ডাকাতির মামলার এই আসামীকে আটক করা হয়।
পুলিশ জানায়, মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হলে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকারের নেতৃত্বে জুড়ী থানার অফিসার ইনচার্জ হামিদুর রহমান সিদ্দিকী (পিপিএম) সহ পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায় সে জেলার কমলগঞ্জ থানায় দুটি ও জুড়ী থানায় ১টিসহ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী। জানা গেছে, গ্রেফতারকৃত মহসীন বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে থাকতো

এই সংবাদটি 334 বার পঠিত হয়েছে