জাপার নেত্রীর গলায় দা ধরে ছিনতাই

প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

জাপার নেত্রীর গলায় দা ধরে ছিনতাই

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর চৌহাট্টায় জাতীয় মহিলা পার্টির এক নেত্রীর গলায় দা ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছিনতাইর শিকার জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা হেনা বেগম  একটি মানববন্ধনে যোগ দেয়ার জন্য তিনি মিরবক্সটুলা থেকে রিকশাযোগে চৌহাট্টাস্থ শহীদ মিনারে আসছিলেন।

চৌহাট্টায় আসার পর একটি মোটর সাইকেলে দুইজন ছিনতাইকারী এসে প্রথমে তাকে জিজ্ঞেস করে তিনি জাতীয় পার্টি করেন কি-না।

হ্যাঁ সূচক উত্তর দেয়ার পরই এক ছিনতাইকারী ধারালো দা বের করে তার গলায় ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এই সংবাদটি 602 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ