ঢাকা |
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং এর ফলে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীর লেখা-পড়া বিঘিœত হওয়ার পাশাপাশি ব্যবসা-বানিজ্যে ধ্বস নেমেছে। এমনকি ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে।
জানা যায়, সুনামগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জগন্নাথপুর উপজেলার সর্বত্র বিগত রমজান মাস থেকে ঘন্টার পর ঘন্টা, দিন ও রাতে প্রয়োজনীয় বেশীর ভাগ সময় বিদ্যুৎ এর লোডশেডিং চলছে। মোবাইল ফোনের মিসড কলের মত সিগন্যাল দিয়ে আসা যাওয়া করছে। এই আছে আবার নেই, আকাশের বিজলির মত বিদ্যুৎ এর ভেলকিবাজি চলছে। দিনের বেলায় অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় অফিসিয়াল কার্যক্রম বিঘিœত হচ্ছে। প্রতিনিয়ত সন্ধ্যালগ্ন থেকে রাত ১০/১১ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ এর লোডশেডিং চলায় স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী লেখা-পড়ার বিঘিœত হওয়ার পাশাপাশি উপজেলা সদর বাজার সহ অত্র উপজেলার সবকটি হাট-বাজারে ব্যবসা-বানিজ্যে মারাত্বক ব্যাঘাত ঘটছে।
স্থানীয়রা জানান, ঘনঘন লোডশেডিং এর ফলে ফ্রিজারে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে। ঘন ঘন লোডশেডিং এ অত্র এলাকার জনসাধারন অতিষ্ট হয়ে পড়েছেন। উপজেলার সর্বত্র বিদ্যুৎ এর গ্রাহকেরা মোমবাতি, চার্জার লাইট ও জেনারেটর নির্ভরশীল হয়ে পড়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সৃদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।