জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার এস,আই মো. কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তার নিজ বাড়ী থেকে জি,আর-১০৬/১৮ (জগঃ) সহ সি,আর-৪২/১৮ (জগঃ) এর ২ টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামের মতিন খাঁনের ছেলে রোকন খাঁন (২৫)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে গতকাল রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 675 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ