চাঞ্চল্যকর ভাসিটি ছাত্র খালেদ হত্যা মামলার যুক্তিতর্ক শুনানী আজ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬

চাঞ্চল্যকর ভাসিটি ছাত্র খালেদ হত্যা মামলার যুক্তিতর্ক শুনানী আজ

ডেক্স রিপোাট:
গোলাপগঞ্জের চাঞ্চল্যকর ভাসিটি ছাত্র খালেদ আহমদ হত্যা মামলার যুক্তিতর্ক শুনানী আজ ২৬ এপ্রিল। সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার যুক্তিতর্ক শুনানী অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ২১ জুলাই মেট্রপলিটন ইউনিভার্সিটির ছাত্র খালেদুজ্জামান খালেদকে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে কবির ও তার সহযোগিরা। চাহিদামত টাকা না দেওয়ায় খালেদকে খুন করে হাত পা বেঁধে শেওলা ব্রীজের নিচে কুশিয়ারা নদীতে ফেলে দেয় দূর্বৃত্তরা। ২৫ জুলাই ফেঞ্চুগঞ্জের কুরকুচি খালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনার পর খালেদের বাবা বাদী হয়ে কবির ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে কবির ও তার অপর দুই সহযোগি কারাগারে আটক আছে। চাঞ্চল্যকর এ মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে তখন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছিল।

এই সংবাদটি 730 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ