চমক দেখাতে যাচ্ছেন ফুটবল প্রতীকের রোকশানা বেগম লিমা

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

চমক দেখাতে যাচ্ছেন ফুটবল প্রতীকের রোকশানা বেগম লিমা

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চমক দেখাতে যাচ্ছেন ফুটবল প্রতীকের রোকশানা বেগম লিমা। বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান লিমার জনপ্রিয়তার কাছে অপর দু’প্রতিদ্বন্ধি প্রার্থী পুরোপুরি ধরাশায়ী। তাদেরকে সাধারণ ভোটাররা ঠিকমতো দেখেননি বলেও মন্তব্য রয়েছে। এসব কারণে আসন্ন নির্বাচনে লিমার বিজয় অনেকটা সুনিশ্চিত বলে দাবী করেছেন তাঁর সমর্থকরা। উচ্চশিক্ষিত রোকশানা বেগম লিমা বিগত পাঁচ বছরে ভাইস চেয়ারম্যান হিসেবে মানুষের মন জয় করতে সমর্থ হয়েছেন। তাদের যেকোন সুখে-দুঃখে সামর্থ অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। সরকারি বরাদ্ধ তুলনামূলক কম হলেও যা পেয়েছেন তার পুরোপুরি কাজে লাগানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন রোকশানা বেগম লিমা।

আসন্ন নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি প্রচারণা চালাচ্ছেন সমানতালে। ভোটারদের সাড়ায় ক্লান্তি তাঁকে দমে রাখতে পারছে না লিমাকে। ছুটে চলছেন ‘এ গ্রাম’ থেকে ‘ও গ্রামে’। বিগত নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে তৎসময়ের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তীকে পরাজিত করে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রোকশানা বেগম লিমা। সদাহাস্যজ্জ্ব্যোল লিমা বিজয়ের পর থেকেই সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার হয়েছেন। এজন্য ভোটাররা অন্য দু’টি পদে ভোট নিয়ে দ্বিধায় থাকলেও লিমার ফুটবল প্রতীকের ভোটটি যেন অনেকেই আগেই নিশ্চিত করে রেখেছেন। অগণিত ভোটারের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। তারপরও নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীকে খাঁটো করে দেখছেন না রোকশানা বেগম লিমা। এজন্য বিজয় সুনিশ্চিত করতে অপেক্ষাকৃত তরুণ ভোটারদের নিয়ে তিনি প্রচারণা অব্যাহত রেখেছেন। এ কাজে অনুপ্রেরণা, সাহস, শক্তি তথা সর্বাত্মক সহযোগীতা করছেন লিমার স্বামী বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালিন প্রভাষক আরবাব হোসেন খান। সাবেক এ ছাত্রনেতা ভোটের কারিগর হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়েছেন।

এই সংবাদটি 846 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ