গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন
জাহিদ উদ্দিন ,গোলাপগঞ্জ : দেশব্যাপী হত্যা, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে ,গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৫ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেলের সভাপত্বিতে ও সহ সভাপতি আদিল ওয়াহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খাঁন। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী  আমিনুল ইসলাম আমিন, সার্ক ইয়ুথ এসোসিয়েশন বাংলাদেশের সমন্বয়ক ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি মোঃ সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক  ইদ্রিছ আলী, সহ- সভাপতি খয়রুল ইসলাম কামরুল, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ সংবাদদাতা হারিছ আলী, তরুণ সমাজসেবী সুমন আলী, স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদ আহমদ, দপ্তর সম্পাদক জয় রায় হিমেল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ  জালাল আহমদ চৌধুরী,সাংবাদিক জাহেদ আহমদ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল গাফফার সহ ক্লাবের নের্তৃবৃন্দ।

এই সংবাদটি 547 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ