গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা চুরি, থানায় অভিযোগ

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা চুরি, থানায় অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের কদমতলী কলেজ রোড থেকে একটি সিএনজি অটোরিকশা (অনটেক্স) চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে অটোরিকশার চালক গাড়িটি রাস্তায় রেখে নিকটস্থ একটি রেস্টুরেন্টে চা পান করতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে দ্রুত সটকে পড়ে।
চালক চা পান শেষে ফিরে এসে অটোরিকশা না পেয়ে স্থানীয়দের জানান এবং পরে গোলাপগঞ্জ মডেল থানায় সন্দেহভাজন একজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা ঘটনা নিশ্চিত করে বলেন,
“গাড়িটি উদ্ধারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত অটোরিকশাটি উদ্ধারের দাবি জানিয়েছেন চালক ও এলাকাবাসী।

এই সংবাদটি 243 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ