গোলাপগঞ্জে ছাত্র-জনতার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

গোলাপগঞ্জে ছাত্র-জনতার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে ছাত্র ও জনতার উদ্যোগে হত্যা, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল ৫টায় উপজেলার হেতিমগঞ্জ বাজারে বিশিষ্ট সমাজসেবী রেদওয়ান আহমদের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী তানভীর হাসান রাহিনের পরিচালনায় অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি ও গোলাপগঞ্জ রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপতি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সদস্য সচিব জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ রিপোর্টাস ইউনিটি’র প্রচার সম্পাদক সম্পাদক খালেদ হোসেন, তরুন রাজনীতিবিদ আরাফাত হোসাইন রাহেল, পুষ্প কলি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, চ্যারিটি ক্লাব সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক শাহ এমএ সালমান আহমদ, কাশেম আহমদ, মুন্না আহমদ, বোরহান উদ্দিন, সুহেদ আহমদ, সুজেদ আহমদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যখন বাংলাদেশ উন্নয়নের দিকে বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একদল জঙ্গি গোষ্ঠী এ দেশের উন্নয়নের বাধ্যগ্রস্থ করতে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের জঙ্গি হামলায় ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে দেশবাসী সোচ্চার হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করার আহ্বান জানান।

এই সংবাদটি 282 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ