জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ ২০১৬ ইংরেজি সনের এইচ.এস.সি /আলিম পরীক্ষার ফলাফল বের হয়েছে। বৃহস্পতিবার বের হওয়া এবারের পরীক্ষার পাশের হার কলেজে ৭৯.৩৬%, মাদ্রাসায় ৯৪.৮৯%, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন শিক্ষার্থী। কলেজ বিভাগে এইচ.এস.সি পরীক্ষায় উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০৯৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।এর মধ্যে ১৬৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং ৪৩৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়।এর মধ্যে ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজে পরীক্ষার্থী ৩২৩ জনের মধ্যে উত্তীর্ণ সংখ্যা ২১৫ জন, পাশের হার ৬৬.৫৬%। ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে ১৮১ জনের মধ্যে ১৫৯ জন, পাশের হার ৮৭.৮৫%। কুশিয়ারা কলেজে ১৩৬ জনের মধ্যে ৫৩ জন, পাশের হার ৩৮.৯৭%। এম.সি একাডেমী (স্কুল ও কলেজ) ৪৭৪ জনের মধ্যে ৪৫০ জন, পাশের হার ৯৪.৯৪%। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৮৪ জনের মধ্যে ২৭৫ জন, পাশের হার ৯৬.৮৩%। ঢাকাদক্ষিণ বালিকা স্কুল ও কলেজ ২৪২ জনের মধ্যে ১৪৬ জন, পাশের হার ৬০.৩৩%। আল এমদাদ ডিগ্রী কলেজ ১৩৬ জনের মধ্যে ৯৪ জন, পাশের হার ৬৯.১২%। ফুলশাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬১ জনের মধ্যে ৪৬ জন, পাশের হার ৭৫.৪১%। বি.এন.কে উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩৬ জনের মধ্যে ২৬ জন, পাসের হার ৭২.২২%।রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ ৭৮ জনের মধ্যে ৭৩ জন, পাশের হার ৯৩.৫৯%। রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৭১ জনের মধ্যে ৫৭ জন, পাশের হার ৮০.২৮%।আতহারিযা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩৭ জনের মধ্যে ৩৪ জন, পাশের হার ৯১.৮৯% এবং হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪২ জনের মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হন, পাশের হার ৮৮.১০%।মাদ্রাসা বিভাগে আলিম পরীক্ষায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং ৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য় হয়।এর মধ্যে ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী ৩৯ জনের মধ্যে উত্তীর্ণ সংখ্যা ৩৭ জন, পাশের হার ৯৪.৮৭%। ভাদেশ্বর মডেল ফাযিল মাদ্রাসা ৬৮ জনের মধ্যে ৬৩ জন, পাশের হার ৯২.৬৫%। মেহেরপুর আনছারুল উলূম আলিম মাদ্রাসা ৩৩ জনের মধ্যে ৩২ জন, পাশের হার ৯৬.৯৭%।আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা ২৩ জনের মধ্যে ২২ জন, পাশের হার ৯৫.৬৫% এবং হাজী আব্দুস সহীদ মহিলা আলিম মাদ্রাসায় ১৩ জনের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়,পাশের হার শতভাগ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে গোলাপগঞ্জ এম,সি একাডেমি মডেল স্কুল ও কলেেজ ২৪ টি ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৫টি সহ মোট ২৯ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।উপজেলার কলেজ ও মাদ্রাসা বিভাগের সর্বমোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র হাজী আব্দুস সহীদ মহিলা আলিম মাদ্রাসাটি শতভাগ সাফল্য অর্জন করে।