গোলাপগঞ্জে আবারো একই রাতে দুটি বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

গোলাপগঞ্জে আবারো একই রাতে দুটি বাড়িতে ডাকাতি
গোলাপগঞ্জ উপজেলায় আবারো একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ।
শুক্রবার   ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাতরা দুটি বাড়ি থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা,৫০০ মার্কীন ডলার, ৯ ভরি স্বর্ণালঙ্কার ১২ টি মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় ডাকাতরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ২ টার দিকে ধারাবহর টিলাবাড়ী গ্রামের মৃত হোসাইন আহমদ হাসিব মিয়ার ছেলে ব্রাজিল প্রবাসী জুনাইদের বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতর ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জুনাইদের পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণ, নগদ ৮৫ হাজার টাকা, ৫০০ শত মার্কীন ডলার ও ৪ টি মোবাইল  নিয়ে যায়। রাত আড়াইটার দিকে একই গ্রামের  হবিব আলীর ছেলে সেলিম আহমদের বাড়িতেও হানা দেয় ডাকাত দল। তারা ঘরের বারান্দার গেইট ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ,  ৮ টি মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলিসহ একদল পুলিশ।
 এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে,এম ফজলুল হক শিবলির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় কোন মামলা হয়নি।ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ৬ আগস্ট শনিবার টিক একইভাবে উপজেলার লক্ষ্মীপাশা ইউপির নিমাদল গ্রামের দুটি বাড়িতে একই রাতে ডাকাতির ঘটনা ঘটেছিল।

এই সংবাদটি 300 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ