ঢাকা |
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৬
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে শালিস বৈঠক শেষে দা’র কোপে একজনের কান কর্তন করা হয়েছে। গুরুতর আহতকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে ৯ মার্চ বুধবার রাত সাড়ে ৭টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রায় ১৫/২০ দিন আগে ঠেলা চালক নাছির মিয়া (৪২) ঠেলাচালক ফারুক মিয়া (৪৫) এর স্ত্রী বাচাই বেগম (৩৮) কে দা দিয়ে কোপ মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। পরবর্তীতে কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার গোলাম মুগ্নি মোহিত স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করে দেওয়ার আশ্বাস দিলে উভয় পক্ষের সম্মতিতে বুধবার রাতে কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক বদরুল আলম জেনারের শ্রীমঙ্গল রোডস্থ ফার্নিচার দোকানে শালিস বৈঠক বসে। শালিসে বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়। আওয়ামীলীগস নেতা বদরুল আলম জেনার বলেন, বিচারক গণের পরামর্শে নাছির মিয়া মিষ্টি নিয়ে ফারুক মিয়ার বাড়ীতে যাবার পথে ফারুক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৩) পিছন থেকে নাছির মিয়ার মাথায় দা’র কোপে ডান কানটি কর্তন হয়ে যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকাবাসীর সহায়তায় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল মিয়া (২৩), ফারুক মিয়া (৪৫) ও ধন মিয়া (৪০) কে আটক করা হয়। এদিকে গুরুতর আহত ঠেলাচালক নাছির মিয়াকে প্রথমে কমলগঞ্জ, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বুধবার রাতেই ঠেলাচালক নাছিল মিয়ার ভাই আমিন মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল আহমেদ তিন জন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ৩ জন আসামীকে বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।