ঢাকা |
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মাধবপুরে এলাকায় ওয়াসিদ মিয়া (২৫) নামের এক দিন মজুর শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে কমলগঞ্জে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগান ফুটবল মাঠ এলাকায় ওয়াসিদ মিয়া মারা যায়। সে একই ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে। ঘটনার পর তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল সাড়ে ৫ টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বজ্রপাতে ওয়াসিদ মিয়া নামে এক দিনমজুরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বজ্রপাতে নিহত দিন মজুর শ্রমিককে দেখতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি তাৎক্ষনিকভাবে নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।