ঢাকা |
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬
কমলগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ইউপি নির্বাচনের প্রচারণা। তফসিল ঘোষণার আগেই উপজেলায় ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও সহ বিভিন্ন রাজনৈতিক দল।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড টাঙিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। শুধু তাই নয় হাট-বাজারে বিভিন্ন দোকানে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বইছে আলোচনা- সমালোচনার ঝড়। সম্ভাব্য প্রার্থীরা একদিকে যেমন এখন থেকেই গ্রামে,গ্রামে, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে ও বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিভিন্ন প্রতিশ্রুতি মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে এবারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় ঘোষণায় সম্ভব্য প্রার্থীরা নিজ নিজ দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লবিং ও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। তারা স্ব-স্ব দলের উপজেলা ও ইউনিয়ন নেতা ছাড়াও জেলা সভাপতি/সম্পাদকের কাছেও ধরনা দিচ্ছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভোটের আগেই দলীয় মনোনয়ন পাওয়াকেই বেশী প্রাধান্য দিচ্ছেন। তবে এ ক্ষেত্রে বিএনপি‘র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অনেক কম লক্ষ্য করা যাচ্ছে। মামলা-হামলার ভয়ে অনেকেই আত্মগোপনে আছেন। আবার কেউবা বলছেন কৌশলগত কারণে এত আগে তারা প্রচারণায় নামছে না।
এবারে কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গত নির্বাচনে ৭টিতে আওয়ামী লীগ ৩টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে।
এবার নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীরা হচ্ছেন ১ নং রহিমপুর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে বর্তমান চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) ইফতেখার আহমদ বদরুল ও জুনেল আহমদ তরফদার, বিএনপির সিপার আহমদ, সাজিম আহমদ তরফদার ও আতাউর রহমান চৌধুরী।
২নং পতনঊষার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি‘র সেলিম আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, অলি আহমদ খান, মাহমুদুর রহমান বাদশা, আমিনুর রশীদ চৌধুরী ও আবদুুল হক খসরু, আওয়ামীলীগ থেকে ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু।
৩নং মুন্সিবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের আব্দুল মতলিব তরফদার ও ইকবাল হোসেন চৌধুরী, রামেন্দ্র ভট্রাচার্য্য এবং বিএনপি থেকে শফিকুর রহমান চৌধুরী। ৪নং শমসেরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের জুয়েল আহমদ, রতন বর্মা, এবিএম আরিফুজ্জামান অপু এবং বিএনপি থেকে এনামুল হক শামীম, আহমেদুর রহমান খোকন ও আব্দুল মুহিত।
৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি’র গোলাম কিবরিয়া শফি, আওয়ামীলীগ থেকে আব্দুল হান্নান ও সুলেমান হোসেন ভূট্রো ও শফিকূল ইসলাম সুফি ও রহিম উদ্দিন (পেশকাই)।
৬নং আলী নগর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বাদশা ও শাহীন আহমদ, বিএনপি থেকে আব্দুল মতিন এবং হাজী চমন উদ্দিন আজাদ ও কামরুল ইসলাম চৌধুরী ।
৭নং আদমপুর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে বর্তমান চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, মোঃ হাজির বক্স, আনোয়ার হোসেন এবং বিএনপি থেকে আবদাল হোসেন, জাহাঙ্গীর মুন্না রানা, আনোয়ার হোসেন বাবু।
৮নং মাধবপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান বিএনপি’র পুষ্প কুমার কানু, এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী, সৈয়দ জহুর আলী, লক্ষী নারায়ন সিংহ ও কমলা কান্ত সিংহ।
৯নং ইসলামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সুলেমান মিয়া, আমির আলী ও বিএনপি‘র প্রার্থী আব্দুল হান্নান । এছাড়া ৯টি ইউনিয়নে বর্তমান ও সম্ভাব্য প্রায় ৩০০ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা প্রচারণা করছেন।
আওয়ামীলীগ নেতৃবৃন্দরা সবাই আশাবাদী যে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। ফলে কমলগঞ্জে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করবে। তাদের অভিমত, দল যাকেই মনোনয়ন দিবে তাকেই মেনে নিয়ে একসঙ্গে কাজ করবে। অপরদিকে বিএনপি নেতৃবৃন্দরা বলছেন, এখানে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি’র প্রার্থীরাই জয়ী হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।