কমলগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত ফল

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬

কমলগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত ফল

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে দেদারছে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মৌসুমী ফলএ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেনরমজান মাসে বাজারে প্রচুর ফল উঠলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ফরমালিন মিশ্রিত এসব ফল খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেনবিশেষ করে শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেনকিন্তু ফরমালিন পরীক্ষার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেয়া হলেও এ উপজেলায় এর কোনো প্রভাব পড়েনিসরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ফরমালিন মিশ্রিত ফলক্রেতারা বাড়তি পুষ্টির আশায় প্রতিদিন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, মাল্টা, আনারসসহ বিভিন্ন রকম ফল কিনছেনএসব ফল ফরমালিন নামের বিষ মিশিয়ে বিক্রয় করা হচ্ছেযাতে ফলে পচন না ধরেফলে সচেতনদের অনেকেই ফরমালিন আতংকে এ ফল কিনতে আগ্রহী হচ্ছে নাআবার অনেকেই না জেনে না বুঝে এসব ফল খেয়ে অসুস্থ হচ্ছেনকমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ফল কিনতে আসা শিক্ষক নজরুল ইসলাম বলেন, কোন ফলে ফরমালিন আছে আমরা তো জানি নাপ্রশাসন প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করত, তাহলে আর ভেজাল কোনো পণ্য বাজারে বিক্রয় হতো নাআমাদেরও কোনো ফরমালিনযুক্ত ফলমূল কিনতে হতো নাএ ব্যাপারে আলাপকালে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমাদের ফরমালিন পরিমাপের কোনো যন্ত্র নেইফলে বাজারে যেসব ফল বিক্রি হচ্ছে তা ফরমালিনমুক্ত কি-না তা পরীক্ষা করা সম্ভব হচ্ছে নাতবে অচিরেই কমলগঞ্জের হাটবাজার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে

 

 

এই সংবাদটি 374 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ