কমলগঞ্জের শমশেরনগর স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

কমলগঞ্জের শমশেরনগর স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা
আখাউড়া-সিলেট সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরন সহ ৮ দফা দাবি আদায়ে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ সমর্থনে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। ২৬ অক্টোবর রোববার সকাল ১১টায় শমশেরনগরবাসীর উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
শমশেরনগর ইউনিয়ন বিএনপি নেতা ও সমাজকর্মী এনামুল হক শামীম এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় যুবদল নেতা গোলাম রাব্বাী, রিয়াজুর রহমান রিজন, মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, আট দফা দাবি বাস্তবায়ন কুলাউড়া কমিটির আহŸায়ক আজিজুল ইসলাম, সাংবাদিক খালেদ পারভেজ বক্স প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দু’টি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরন, এই সেকশনে ট্রেনের টিকেট কালোবাজারী রোধ, কুলাউড়াসহ স্টপেজকৃত স্টেশন সমুহে আসন সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনকরাসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা দ্রæত বাস্তবায়নের দাবিতে আগামী পহেলা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধ করা হবে।
তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আখাউড়া-সিলেট রেলপথের কোন সংস্কার নেই, মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, রেলপথে ট্রেনের টিকেটের চরম সংকট, যাত্রীদের অবর্ননীয় ভোগান্তি লেগেই আছে। তারা আরও বলেন, রেল স্টেশনের কিছু অসাধু মাস্টার ও কর্মচারীর যোগসাজষে একটি সিন্ডিকেট চক্র টিকেট কালোবাজারীর মাধ্যমে দ্বিগুণ, তিনগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব অব্যবস্থাপনা ও দুর্ণীতি রোধে এবং ক্রটিমুক্ত ইঞ্জিন যুক্তসহ দাবি দাওয়া বাস্তবায়িত না হলে আগামী পহেলা নভেম্বর সর্বাত্মক কর্মসূচী বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

এই সংবাদটি 154 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ