ঢাকা |
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন গত মঙ্গলবার সম্পন্ন হয়। তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন জানান, নির্বাচনে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মুন্না রানা দেয়াল ঘড়ি প্রতীকে ২০৭ ভোট পেয়ে সভাপতি পদে ও এস, এম, কাইয়ুম তালা প্রতীকে ১৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে রুবেল আলী ১৬৩ ভোট (গরুর গাড়ী), যুগ্ম সম্পাদক পদে রাসেল আহমেদ ২৩৯ ভোট (সিলিং ফ্যান), সাংগঠনিক সম্পাদক পদে উসমান খাঁন (গোলাপ ফুল) ২৬৬ ভোট এবং অর্থ সম্পাদক পদে তাপস গোস্বামী হৃদয় ২৩৮ ভোট (বাঘ) পেয়ে নির্বাচিত হন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।