ঢাকা |
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬
কেমন আছে ভাইয়া আমার
শাকেরা বেগম শিমু
* * * * * * * * * * * * * * * * *
উনত্রিশে অক্টোবর সেদিন রাত্রি দু’টার বেলা,
ভাগ্য খেললো ওদের সাথে কেমন নিঠুর খেলা!
সদ্য ফোটা ফুলের মতো তিনটি কিশোর ছেলে,
গাড়ি নিয়ে বেরাচ্ছিলো দিব্যি হেসে-খেলে।
হঠাৎ উপর থেকে এলো আযরাইলের ডাক,
এক্সিডেন্ট এ দু দুটি প্রাণ হলো যে নির্বাক।
একটু আগেই যারা ছিল খোশমেজাজ-আহ্লাদি,
সাথে ছিল আমার অনুজ ওমর ফারুক হাদী।
তার দু’বন্ধু চলে গেলো উপরওয়ালার কাছে,
ডাক্তার এসে দেখলো হাদীর প্রাণ এখনো আছে।
দ্রুত তাকে নেয়া হলো রিসিভিং হসপিটাল,
এ রাত হাদীর জন্য ছিল এক ভয়ানক কাল।
যদিও সে ফিরে এলো মৃত্যুর দ্বার পেরিয়ে,
উরুর হাড়টি ভেঙে গেলো মাংস ছিড়ে বেরিয়ে ।
কতইনা যে কষ্ট হলো সেদিন আমার ভায়ের!
ভাবলেও প্রাণ কেঁপে ওঠে পাগল দশা মায়ের।
চাঁদের মতো বদনখানা রক্তে হলো রাঙা,
সেই সাথে দুই পা এখনো পুরোপুরিই ভাঙা।
রহম করো আল্লাহ তুমি জানিনা কি অবস্থায়,
কেমন আছে ভাইটি আমার হাসপাতালের সে শয্যায়
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।