কবিতা আমার সাথী

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৬

কবিতা আমার সাথী

এম,মিসবাহ উদ্দিন

কবিতা ছাড়া কে আছে এমন বলো
যার কথা এই আমার কথাই বলে।
কবিতার পথে ভিখারি হয়েছি তাই
নাম লিখিয়েছি কবিতার  দলে!

কবিতার মতো বলো কে বেসেছে ভালো
কে দিয়েছে মুছে কান্নার নীল রেখা।
কত প্রিয়জন পলকে গিয়েছে দূরে
কবিতা কখনও করেনি আমাকে একা!

কে দিয়েছে আর এতোখানি প্রশ্রয়
কবিতার মতো আদর
আমার দুচোখ মুছে দিয়ে যায় ঠিক
কবিতা তো তবু গোপনে লুকিয়ে কাঁদে,

কবিতা আমার মায়ের মতোই বুঝি
কখনও কখনও মা`র থেকে কিছু বেশি!
হাসি ও গল্পে যে কথা লুকাই মাকে
কবিতার বুকে সেই কথা নিয়ে থাকি।

কবিতা আমাকে, আমি কবিতাকে চিনি
তাইতো কবিতা যায় না আমাকে ছেড়ে।
কবিতাকে ঘিরে সবটুকু ভালোবাসা
দিনি দিন তবু যাচ্ছে তা আরো বেড়ে

এই সংবাদটি 363 বার পঠিত হয়েছে