ঢাকা |
প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯
বড়লেখা অফিস: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ¦ শাহাব উদ্দিন এমপি বলেছেন ‘উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। সিঙ্গাপুর, মালোয়েশিয়ার মতো দেশ স্বল্প সময়ে উন্নত হওয়ার কারন হচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা।
মন্ত্রী বলেন বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হতে চলেছে। আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মৌলভীবাজরের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পবিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ¦ শাহাব উদ্দিন এমপি উপরোক্ত কথা বলেন।

(১ জুন) শনিবার দুপুরে মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গভর্ণিং বর্ডির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা একেএমএ শাকুরের সভাপতিত্বে ও সাংবাদিক ফয়জুল হক শিমুল’র সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ময়নুল হক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার গভর্ণিং বডির সদস্য এমরানুল হক বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার, ইটাউরি হাজী ইউনুছ মিয়া মোমো: উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসীম উদ্দিন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও দোয়া পরিচালনা করেন- মাদরাসার নবনিযুক্ত অধ্যক্ষ হাফিজ মাওলানা লুৎফুর রহমান।
সভায় মন্ত্রীকে মানপত্র প্রদান করেন মাদরাসার সহকারী মৌলভী আশিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্ণিং বর্ডির সদস্য কাজী রমিজ উদ্দিনসহ এলাকার শিক্ষানুরাগী,
সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Processed with MOLDIV
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।