ঢাকা |
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
মিজানুর রহমান রুমান, সুনামগঞ্জ
তুহিন হত্যার সাথে জড়িত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন তুহিনের মা। গত কয়েকদিন আগে বাবা চাচাদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে ৫ বছরের শিশু তুহিন। প্রতিপক্ষকে ফাঁসাতে এমন হত্যাকান্ড ঘটালে পুলিশের তৎপরতায় এখন কারাগারে তুহিনের বাবা আব্দুল বাসির, দুই চাচা মছব্বির আলী ও নাসির উদ্দিনসহ ৫ জন। তুহিনের চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ১৬৪ দ্বারায স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও বাবা আব্দুল বাসির ও চাচা মছব্বির আলী হত্যার দায়স্বীকার না করায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে স্বজনদের দ্বারা শিশু ছেলের নৃশংস খুনের পর বাকরুদ্ধ তুহিনের মা এখন বাবার বাড়িতে শয্যাশায়ী। ১৫ দিনের নবজাতক ও তুহিনের অপর দুই ভাই মাহিন (৭)ও ফাহিম (৩) কে নিয়ে দিশেহারা মনিরা। একদিকে সন্তান হত্যার দায়ে স্বামী পুলিশের খাঁচায় অপরদিকে অবুঝ তিন সন্তানের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মনিরা। বাকি দিনগুলো কীভাবে চলবেন সেই প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছেন না তিনি । প্রতিবেশিদের কাছ থেকে ছেলে হত্যার বর্ণনা শুনে প্রায় সময়ই মূর্ছা যান মনিরা বেগম। ছেলে হত্যার সাথে স্বামীর জড়িত থাকার বিষয়টি মানতে চাচ্ছেন না মনিরা। তবে স্বামী আব্দুল বাসির জড়িত থাকলেও তাঁর শাস্তি কামনা করেন তিনি। হত্যার সাথে জড়িত স্বজনদের দৃষ্টান্তমুলক শাস্তি কামনাও করেন তিনি। সরজমিনে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামে নিহত তুহিনের নানা বাড়ি গিয়ে দেখা যায় শয্যাশায়ী তুহিনের মা মনিরা বেগম। হত্যার পর থেকে কোন খাবার মুখে দিচ্ছেন না া। ১৫ দিনের নবজাতকের পাশে বাকরুদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। তুহিন হত্যার সমবেদনা জানিয়ে কিছু বলার জন্যে অনুরোধ করলে তিনি বলেন, ১৩ অক্টোবর রবিবার রাতে আমি তুহিনকে ঘুম পাড়িয়ে অন্যরুমে ঘুমোতে যাই। ভোর রাত্রে দেখি আমার ছেলে লাশ হয়ে আছে। আমার তুহিনকে পাষন্ডরা হত্যা করেছে। আমি ছোট তিনটি বাচ্চা নিয়ে কোথায় যাবো? কি করে বাকি দিনগুলো পার করবো? আমি অকুল সাগরের মধ্যে পড়ে গেলাম। স্বামী আব্দুল বাসির হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে মনিরা বলেন, আমার ৮ বছরের সংসার জীবনে তিনি আমার সাথে খারাপ আচরণ করেননি। ছেলেদের খুব আদর করতে তিনি। তবে হত্যায় সে জড়িত থাকলে তাঁর বিচার আমি চাই। আর যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তিনি। উল্লেখ্য গত ১৩ অক্টোবার রাতে শিশু তুহিনকে জবাই করে হত্যা করে পরিবারের সদস্যরা। তুহিন হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন তুহিনের মা মনিরা বেগম। এই মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মুছাব্বির, জমসের, নাছির ও চাচতো ভাই শাহরিয়ারকে গ্রেফতার দেখায় পুলিশ। মঙ্গলবার আদালতে নাছির ও শাহরিয়ার হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। বাবা আব্দুল বাছির ও দুই চাচাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।