অসুস্হ সাংবাদিক আব্দুল খালিকের শয্যা পাশে ইমদাদ হোসেন চৌধুরী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

অসুস্হ সাংবাদিক আব্দুল খালিকের শয্যা পাশে ইমদাদ হোসেন চৌধুরী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ

দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেটের সাবেক সহ সাধারণ সম্পাদক, দৈনিক সিলেট সুরমার সাবেক ষ্টাফ ফটো সাংবাদিক আব্দুল খালিক-কে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরী।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ইমদাদ হোসেন চৌধুরী ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব, বিশিষ্ট ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যা পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

পরে তাঁর সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন তারা।

উল্লেখ্য, ফটো সাংবদিক আব্দুল খালিক এর বুকের বাম সাইটে বড় ধরনের একটি জটিল অপারেশন হয়েছে।এছাড়াও পিঠের ডান সাইটে ও আরো ছোট একটা অপারেশন সম্পন্ন হয়েছে।

পরিপূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি 41 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ