অল্প সময়েই সাইবার নিরাপত্তায় বিশ্বস্ত নাম ছাতকের তরুণ মো. রিয়াজ

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

অল্প সময়েই সাইবার নিরাপত্তায় বিশ্বস্ত নাম ছাতকের তরুণ মো. রিয়াজ

আব্দুল্লাহ আল মাসুদ :

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক থানার তরুণ মো. রিয়াজ অল্প সময়ের মধ্যেই নিজেকে একজন দক্ষ, নির্ভরযোগ্য ও মানবিক সাইবার নিরাপত্তা কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রযুক্তিনির্ভর এই সময়ে যখন সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিং দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, তখন মো. রিয়াজের মতো একজন সচেতন তরুণ স্থানীয় পর্যায়ে আশার আলো হয়ে উঠেছেন।

ধীরে ধীরে সাইবার জগতের নানা জটিল বিষয় আয়ত্ত করে মো. রিয়াজ ফেসবুক হ্যাকড আইডি রিকভারি, অনলাইন প্রতারণা শনাক্তকরণ, ভুয়া আইডি চিহ্নিতকরণ এবং সাইবার সচেতনতা বৃদ্ধিতে বিশেষ দক্ষতা অর্জন করেন। তার এই কার্যক্রম ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে এবং সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।

রিয়াজের অনুসারীদের সূত্রে জানা যায়, তিনি ইতোমধ্যে অসংখ্য ভুক্তভোগীকে সাইবার বুলিং ও অনলাইন হয়রানির কবল থেকে উদ্ধার করতে সহায়তা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের আইডি উদ্ধার, ব্ল্যাকমেইলিং থেকে মুক্তি এবং অনলাইন স্ক্যাম সম্পর্কে সচেতনতা তৈরিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রেই তিনি বিনা পারিশ্রমিকে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন, যা তাকে সাধারণ মানুষের কাছে একজন বিশ্বস্ত ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।

মো. রিয়াজ মনে করেন, সাইবার অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শ, সতর্কবার্তা ও সচেতনতামূলক পোস্ট শেয়ার করে থাকেন। এতে করে বিশেষ করে তরুণ সমাজ অনলাইন ঝুঁকি সম্পর্কে আগেভাগেই সচেতন হতে পারছে।

এ বিষয়ে মো. রিয়াজ বলেন,
“বর্তমান সময়ে সাইবার বুলিং খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আমার লক্ষ্য হলো সাধারণ মানুষকে সচেতন করা এবং যতটা সম্ভব তাদের নিরাপদ রাখার চেষ্টা করা। প্রযুক্তিকে ভয় নয়, বরং সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে জরুরি।”

রিয়াজের শুভাকাঙ্ক্ষীদের মতে, মো. রিয়াজের মতো তরুণদের এগিয়ে আসা সাইবার বুলিং ও অনলাইন অপরাধ মোকাবিলায় একটি ইতিবাচক দৃষ্টান্ত। ভবিষ্যতে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তিনি আরও বৃহৎ পরিসরে সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মো. রিয়াজ ‘ছাতকি ফুয়া রিয়াজ’ নামেই অধিক পরিচিত।

এই সংবাদটি 197 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ