গোলাপগঞ্জে  জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের অনুদান প্রদান

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬

গোলাপগঞ্জে  জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের অনুদান প্রদান
.
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের মৃত এক বাহরাইন প্রবাসীর পরিবারের সহযোগীতায় এগিয়ে এসেছে জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন। গোলাপগঞ্জ এলাকার রণকেলী দক্ষিণভাগের বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ফজলুর রহমানের পরিবারকে সাহায্যে ২লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেছেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন। সোমবার বেলা ৩ টায় গোলাপগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশিষ্ট সমাজসেবী, গোলাপগঞ্জ ক্লাবের সভাপতি মুসা আহমদ চৌধুরী সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল পারভেজ, বাঘা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ছানা মিয়া,মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, আব্দুল আহাদ,সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল গনি চৌধুরী শাহান,উপজেলা ডাকঘরের পোষ্ট মাস্টার নাজিম উদ্দিন, সাংবাদিক আব্বাস উদ্দিন, তছলম আলী প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষ তার স্ত্রী রাসনা বেগম, শিশু কন্যা তনিমা বেগম ও পুত্র ফখরুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 288 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ