রাজনগরে চোলাই মদসহ আটক-৪

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬

 

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১০লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার টেংরা বাজার এলাকা থেকে বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। জানা যায়, টেংরা বাজারে মাঝে মাঝে মাদক কেনাবেচা হয় পুলিশের কাছে এমন তথ্য প্রায়ই আসে। মাদক ব্যবসায়ী ও ক্রেতাদের আটকও করে পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার এসআই আজিজুর রহমান ও এএসআই মোঃ রাজীব হোসেনের নেতৃত্বে টেংরা বাজারের পৃথক দুটি স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় ১০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লিটন বৈদ্য (২৮), দিপঙ্কর (৩২), বোরহান উদ্দিন (৪০) ও স্মৃতি দেব (৩৫)। তাদের বাড়ী মৌলভীবাজার ও রাজনগর থানার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। রাজনগর থানার ওসি মোঃ আব্দুল বাছেদ জানান, মদসহ আটক ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 1047 বার পঠিত হয়েছে