অনলাইন আমাদের প্রতিদিনের কার্ডিফ ইউকে প্রতিনিধি রাহাতকে সংবর্ধনা

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

অনলাইন আমাদের প্রতিদিনের কার্ডিফ ইউকে প্রতিনিধি রাহাতকে সংবর্ধনা

গোলাপগঞ্জ প্রতিনিধি :অনলাইন আমাদের প্রতিদিনের কার্ডিফ প্রতিনিধি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য আনোয়ারুল হক রাহাতকে  বিদায়ী সংর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যার সময় গোলাপগঞ্জ পৌর সদরের একটি অভিজাত হোটেলে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল,গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রচারণা সম্পাদক গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি জালাল আহমদ চৌধুরী, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক,সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার নোমান মাহফুজ, সিনিয়র সদস্য ও সুরমা টাইমস গোলাপগঞ্জ প্রতিনিধি কে এম আব্দুল্লাহ,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদ উদ্দীন,ভোরের ডাকের রাজনগর প্রতিনিধি আহমদ ইমরান, সিলেট মিডিয়ার বুধবারীবাজার ইউনিয়ন প্রতিনিধি কে এম সুহেল।

এই সংবাদটি 451 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ