গোলাপগঞ্জের নোয়াই দক্ষিণভাগ মাদ্রাসায় চুরি!

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের নোয়াই  চুরির ঘটনা ঘটেছে। বুধবার মধ্য রাতে উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউপির নয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার মধ্য রাতে নয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসার অফিস কক্ষের জানালার গ্রীল কেটে চুর ভিতরে প্রবেশ করে কম্পিউটার,ফ্যান, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি জাহেদ আহমদ রাসেল জানান,মাদ্রাসায় চুরির সাথে কে বা কাহারা জড়িত এটা জানা যায়নি,এ ঘটনায়,গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ দিকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি ঘটনার সততা নিশ্চিত করে বলেন,মাদ্রাসার পক্ষ থেকে থানায়একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।পুলিশ তদন্ত সাপেক্ষে মূল ঘটনা বের হয়ে আসবে।

এই সংবাদটি 414 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ