পাঁচ স্থরের নিরাপত্তায় অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন-গোলাপগঞ্জে সিলেটের জেলা প্রাশাসক . 

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ২, ২০১৬

পাঁচ স্থরের নিরাপত্তায় অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন-গোলাপগঞ্জে সিলেটের জেলা প্রাশাসক . 
জাহিদ গোলাপগঞ্জ:
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন,আসন্ন ৭ মে ইউপি নির্বাচন গোলাপগঞ্জ উপজেলার  প্রত্যেক ইউনিয়নে পাঁচ স্তরের নিরাপত্তায় অনুষ্টিত হবে। আনসার,পুলিশ, র্যাব, বিজিবি ও ট্রাইকিং ফৌস দ্বারা এ নির্বাচন পরিচালিত হবে। আজ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নামবে।কোন প্রার্থী অর্থ বা পেশী শক্তি ব্যবহার করে নির্বাচন নসাৎ করতে চাইলে ভুল করবে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন বর্তমান সরকার প্রথমবারের মত দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে গিয়ে কোন প্রকার বলপূর্বক নির্বাচনের পক্ষে নয়। একটি সুষ্ঠ নির্ভেজাল নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সরকারের মূল লক্ষ্য। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে গুজব ছড়ানো হচ্ছে প্রতিটি কেন্দ্রের ভোট উপজেলায় নিয়ে গনণা করা হবে। যে সকল প্রার্থীরা এসব গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন এ ধরণের ভারসাম্যহীন কতা বার্তা থেকে বিরত না হলে প্রশাসন কোন অবস্থাতে এদেরকে ছাড় দিবে না। নির্বাচনকে নিরপেক্ষ রাখার জন্য প্রতিটি ইউনিয়নে ১জন করে নির্বাহী ও ১ জন করে জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্র্যাট নিয়োগ করা হয়েছে। তারা মাঠে থেকে কাজ করবেন। কারো আচরণ বিধি লঙ্গণ হলেই সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এদের জরিমানা, শাস্তি অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ এবং ম্যাজিষ্ট্রডদের ক্ষমতা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ইউপি নির্বাচনের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যদের নিয়ে আচরণ বিধিও আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খানের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুনতাকীমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রধান করেন পুলিশ সুপার নুরে আলম মীনা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজিবি কর্মকর্তা সাইফুল আলম, র্যাব কর্মকর্তা জিয়াউল ইসলাম, আনসার ও বিডিপি কর্মকর্তা আশিষ কুমার ভট্টাচার্য্য, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী,বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।
বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মৌরীন করিম, জেলা জমিয়তের সহ-সভাপতি সামস উদ্দীন বাণীগ্রামী, সাংবাদিক মুহাম্মদ চেরাগ আলী, শরীফগঞ্জ পুলিশ পাড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মিজান, চ্যানেল এসএর সাংবাদিক হোসেন আহমদ, সাংবাদিক কেএম আব্দুল্লাহ প্রমুখ।

এই সংবাদটি 302 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ