গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চার বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিস্কার

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চার বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিস্কার
গোলাপগঞ্জ প্রতিনিধি:
——————
দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা বহাল রাখায় গোলাপগঞ্জ উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বহিস্কৃতরা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ভাদেশ্বর ইউনিয়নে সাবেক ছাত্রনেতা রুমেল সিরাজ, লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান আশু ও লক্ষীপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কবির এছাড়াও দলের বিদ্রোহী প্রার্থীদের হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ- সংগঠনের যেসব নেতাকর্মীরা প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও খুব শীঘ্রই দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে  জানানো হয়েছে।

এই সংবাদটি 369 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ