গোলাপগঞ্জের রাঙ্গাডহর বাজারে অগ্নিকান্ড: ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

গোলাপগঞ্জের রাঙ্গাডহর বাজারে অগ্নিকান্ড: ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে তামিম ভেরাইটিজ স্টোর নামে একটি মুদির দোকানে অগ্নিকান্ডে ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। সংবাদ পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি শনিবার গভীর রাতে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রাঙ্গাডহর বাজারে ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায়, শনিবার রাত ১২টার দিকে প্রতিদিনের ন্যায় তামিম ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল কাদের গত বৃহস্পতি, শুক্র ও শনিবারের ব্যাবসার ৩ লাখ টাকা নিরাপত্তার কারণে নিজ বাড়ীতে না নিয়ে দোকানের ভেতরে একটি ডালের বস্তায় রেখে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। শনিবার গভীর রাতে ওই মুদির দোকানে হঠাৎ অগ্নিসংযোগের ঘটনা ঘটলে স্থানীয়রা আগুনের লেলিহা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে সিলেটে ফায়ার সার্ভিসের লোকজনকে সংবাদ দিলে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের সুত্রপাত ঘটেছে তাহা জানা যায়নি। ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল কাদির জানান তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের সুত্রপাত রহস্যজনক বলে মনে করছেন।

এই সংবাদটি 360 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ