সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধা সন্তান নিহত 

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধা সন্তান নিহত 
.
গোলাপগঞ্জ প্রতিনিধি:
প্রায় ৫ বছর পূর্বে জীবিকার তাগিদে সাউথ আফ্রিকায় পাড়ি জমান গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ডামপাল গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সর্বকনিষ্ট পুত্র খায়রুল আলম (৩৮)।গত ২ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কিম্বারলির দেলপট গ্রামে নিজ দোকানে ব্যবসারত অবস্থায় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে আসে। ডাকাতিতে বাধা দেওয়ায় খাইরুল ইসলামের বুকে ও মাথায় গুলি করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই খাইরুল মারা যান।পাঁচ ভাই দুই বোনের মধ্যে খায়রুল ছিলেন সর্ব কনিষ্ট। খায়রুলের মৃত্যুর সংবাদে তার পরিবারে চলছে শোকের মাতম।নিহতের ভাই বড় ভাই সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত খায়রুলের লাশ দেশে এনে দাফন করা হবে।

এই সংবাদটি 337 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ