ঢাকা |
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের অর্থায়নে ৩দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষ শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা ও ছানিপড়া রোগীদের অপারেশন সহ চশমা ও ঔষধ সরবরাহ করা হয়।
১২ মার্চ শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় চক্ষু শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালে সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোজাহিদ। ট্রাষ্টের নির্বাহী পরিচালক এস এম উমেদ আলীর পরিচলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল ও আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, প্রকৌশলী আব্দুল মুমিন, বিশিষ্ট সমাজ সেবী সৈয়দ আছাদ আলী প্রমুখ।
বক্তারা বলেন সমাজে অসহায় ও আর্তপীড়িত মানুষের কল্যাণে কাজ করার মধ্যে রয়েছে পরম তৃপ্তি। সৃষ্ঠিকর্তাকে ভালবাসতে হলে তার সৃৃষ্ট জীবকে ভালবাসতে হবে। আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। তাই মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জন করা সম্ভব। এলাকার অসহায় ও দারিদ্র মানুষ অর্থাভাবে ঠিকমত চিকিৎসা করতে না পারায় নানা রোগে ভুগে থাকেন। চোঁখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাই চোখের যতœ নিতে হবে। সর্বোপরি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে চক্ষু শিবিরে ৯০ জন এবং ২০১৫ সালে ১০৩ জন ছানীপড়া রোগীকে অপারেশন শেষে চোখে লেন্স সংযোজন করা হয়। এ বছরও আরো বেশী ছানীপড়া রোগীর অপারেশন ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে বলে আয়োজকরা জানান। চক্ষু শিবিরের কার্যক্রম আগামীকাল ১৪ মার্চ শেষ হবে। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট দল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।