ঢাকা |
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সহকারীদের পদ আপগ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করার দাবী জানানো হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে দাবী মানা না হলে ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধমে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানানো হয়।
১১ মার্চ শুক্রবার দুপুরে বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবী জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় দেশের ২০৮৮৬ জন স্বাস্থ্য সহকারী দীর্ঘদিন ধরে টেকনিক্যালধর্মী দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের কাজের সফলতা শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও ব্যাপক সুনাম অর্জন করেছে। তারা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবী করে আসলেও সরকার তা বাস্তবায়ন না করায় তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। ১৯৭৭ সালের বেতন স্কেল অনুসারে তাদের ১৬তম গ্রেডে বেতন দেয়া হচ্ছে। কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার, প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী ফিল্ড এসিসটেন্ট, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৬তম গ্রেডে থাকলেও বিভিন্ন সময়ে আপগ্রেডেশন করে ১৪তম গ্রেডে তাদের বেতন দেয়া হচ্ছে। কিন্তু স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীদের পদ/বেতন স্কেল আপগ্রেডেশন না করায় তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে টেকনিক্যাল মর্যাদা প্রদানসহ স্বাস্থ্য সহকারীদের পদ আপগ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামানা করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ সোহেল আহমদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক লুৎফুর রহমান, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদীকা বেবি চৌধুরী, অমলেশ পুরকায়স্থ, উপানন্দ বর্মন, সৈয়দা আলেয়া বেগমসহ বিভিন্ন উপজেলা থেকে আগত হেলথ এসিসটেন্ট এসোসিয়েশনের সদস্যরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।