কুলাউড়ার ভুকশিমইল বিএনপির একক প্রার্থী বাছাই

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৬

কুলাউড়ার ভুকশিমইল বিএনপির একক প্রার্থী বাছাই

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই ৯ মার্চ বুধবার সম্পন্ন করা হয়েছে। কাউন্সিলারদের গোপন ব্যালটের মাধ্যমে বিএনপি নেতা সিলেট কমার্স কলেজের পরিচালক মোঃ আজিজুর রহমান মনির চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী নর্বাচিত হয়েছেন। ভুকমিইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ তারু খান, সম্পাদক আফজাল হোসেন,সাংগঠনিক বাতির আলীর উপস্থিতিতে অনুষ্টিত কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সম্পাদকগণ গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ভোটে মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমান,প্রভাষক মোঃ জমসেদ খান, প্রভাষক মোহাম্মদ আলী শামীমসহ ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থীরা অংশ গ্রহন করেন।

এই সংবাদটি 478 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ