কুলাউড়ায় দিনে দুপুরে কৃষি ব্যাংকের ৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬

কুলাউড়ায় দিনে দুপুরে কৃষি ব্যাংকের ৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক ভাটেরা শাখার ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। ২৯ ফেব্রুয়রী সোমবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের চাতলগাও এলাকায় ঘটনাটি ঘটেছে। ভাটেরা শাখার ম্যানেজার এইচ এম মকবুল হোসেন জানান, তারা প্রাইম ব্যাংক কুলাউড়া শাখা থেকে দু‘টি ব্যাগে করে ২০ লাখ টাকা (একটিতে ১৫ লাখ ও অপরটিতে ৫লাখ) নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা (মৌলভীবাজার ট-১১-৪৯২৬) যোগে সংশ্লি¬ষ্ট শাখা ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে ২টি মোটর সাইকেলে করে ৪জন যুবক অটোরিক্সার গতিরোধ করে ৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
জানা যায়, সিএনজিতে কৃষি ব্যাংক ভাটেরা শাখার ম্যানেজার ছাড়াও কৃষি ব্যাংক বরমচাল শাখার ম্যানেজার মোস্তাক আহমদ চৌধুরী, ভাটেরা শাখার পরিদর্শক নাসির উদ্দিন খান, ক্যাশিয়ার উজ্জ্বল কান্তি পাল ও নিরাপত্তা প্রহরী সমিরন দেব সংঙ্গে ছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ ব্যবহৃত সিএনজি ও চালক মোঃ সেফুল মিয়াকে আটক করেছে।

এই সংবাদটি 339 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ