রাজনগরে নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬

রাজনগর থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে রায়না বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজনগর সদর ইউনিয়নের দাসের টিলা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া জানান, সকালে বাড়ির পাশে আম গাছের ডালে রায়নার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটা হত্যা না আত্মহত্যা ময়নাদতন্তের পরে জানা যাবে। তবে নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এই সংবাদটি 300 বার পঠিত হয়েছে