গোলাপগঞ্জে ১৩ পিচ  ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

গোলাপগঞ্জে ১৩ পিচ  ইয়াবাসহ গ্রেফতার ১
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে ১৩ পিচ  মাদকদ্রব্য ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রবিবার বিকাল ৫ টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রোডস্থ রনকেলী উত্তর সাকিনের মুক্তা মটরসাইকেল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপের সামনে থেকে হেলাল আহমদ চৌধুরী জীবন(৪৩)কে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়,
রবিবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মৃদুলকুমার ভূমিক এসআই মোঃমশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে গোলাপগঞ উপজেলার ঢাকাদক্ষিণ রোডস্থ রনকেলী উত্তরসাকিনের মুক্তা মটরসাইকেল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপের সামনে থেকে হেলাল আহমদ চৌধুরী জীবন (৪৩) কে গ্রেফতার করে।সে উপজেলার ঘোগারকুল গ্রামের নিজাম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানা(মামলা নং-০৬,তারিখ- ০৫ মার্চ ২০১১) এবং কোতয়ালী মডেলথানা সহ বিভিন্ন থানায় একাধিক মাদকের ও খুনের মামলা রয়েছে।

গ্রেফতারের সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অসি একেএম ফজলুল হক শিবলি।

এই সংবাদটি 761 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ