ঢাকা |
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে ১৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবং উদ্ভাবনী ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিনের পরিচালনায় ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ শাহজালাল, সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইমরানুল হাসান এবং জেলা সওজ নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত। অনুষ্ঠানে সরকারী ও বেসরকারী সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, শ্রেষ্ঠ ভিডিও কনফারেন্সের জন্য জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা ও পুরস্কার পেয়েছেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইমরানুল হাসান, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের সম্মাননা ও পুরস্কার পেয়েছেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্লাহ খান, মেলায় শ্রেষ্ঠ ষ্টলের জন্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আইয়ুব আলী, শ্রেষ্ঠ ই-সেবা কেন্দ্রের জন্য সম্মাননা ও পুরস্কার পেয়েছে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিস এবং শ্রেষ্ঠ পোর্টালের জন্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন জেলা সওজ নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত।এছাড়া, উদ্ভাবনী ক্ষেত্রে শিশুশিক্ষা এ্যাপসের জন্য ১ম পুরস্কার পেয়েছে মৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট, সোলার কাজের জন্য ২য় পুরস্কার পেয়েছে মৌলভীবাজার সরকারী কলেজ ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাতি নিয়ন্ত্রনের জন্য ৩য় পুরস্কার পেয়েছে মৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট। কুইজ প্রতিযোগীতায় ১ম পুরস্কার পেয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ছাত্রী আশরাফ সিদ্দিকা নির্জনা, ২য় পুরস্কার পেয়েছে আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জাকিয়া সুলতানা, ৩য় পুরস্কার পেয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ছাত্র সামিউল ইসলাম মুগ্ধ, ৪র্থ পুরস্কার পেয়েছে আজমল হোসেন এবং ৫ম পুরস্কার পেয়েছে মৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র মোঃ তারেক আহমদ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।