রাজনগরে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬

স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামে এক সন্তানের জনক আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্র জানায়, সুনামপুর গ্রামের মৃত আজাদ মিয়ার পুত্র রাজন আহমদ (১৯) পারিবারিক কলহের জের ধরে ১৬ জানুয়ারী শনিবার বিকেলে নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেন। আত্বহননকারীর স্ত্রী ও মা ঘটনার সময় বাইরে থাকায় পরে স্থানীয়রা এসে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষনিক তারা স্থানীয় চিকিৎসক নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করার পর ডাক্তার রাজনকে মৃত ঘোষনা করে। স্থানীয়রা জানান, স্ত্রীর সাথে তার মায়ের মনমিল না থাকায় প্রায় ঝগড়ায় লিপ্ত হতো তারা এরই জের ধরে হয়তো রাজন আত্বহত্যা করে। স্থানীয় ইউপি সদস্য আলী আহমদ আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 323 বার পঠিত হয়েছে