ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোর্শেদ আলম
উপজেলা প্রতিনিধি (ফুলবাড়ী) কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদুল ইসলাম জব্বারের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেঘবাড়ি হাউজিংয়ের চেয়ারম্যান মো. এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আনিস উর রহমান, ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল, নাগেশ্বরীর আশার আলো পাঠশালার কুমার বিশ্বজিৎ, আব্দুল মতিন ও মো. আফছার আলী। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনের জন্য অনুদান হিসেবে দেওয়া একটি আলমারির চাবি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মেঘবাড়ি হাউজিংয়ের চেয়ারম্যান মো. এমদাদুল হক।

এই সংবাদটি 11 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ