কুড়িগ্রামে নারী উদ্যোক্তাদের মাঝে হাইজিনিক উপকরণ বিতরণ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

কুড়িগ্রামে নারী উদ্যোক্তাদের মাঝে হাইজিনিক উপকরণ বিতরণ

রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মাদার তেরেসা শিশু বিদ্যালয় হল রুমে বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপির মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলার ১০জন নারী উদ্যোক্তাদের মাঝে হাইজিনিক উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জনাব নীতা ফ্লোরা দাশ এপি ম্যানেজার, পল্লব কান্তি রায় টেকনিক্যাল স্পেশালিস্ট হেলথ নিউট্রিশন এন্ড ওয়াশ , কৃষিবিদ আমজাদ হোসেন প্রোগ্রাম অফিসার,সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার, জেমস উজ্জ্বল শিকদার প্রোগ্রাম অফিসার, মনি দিও স্পন্সরশিপ চাইল্ড প্রটেকশন অফিসার,এম রশিদ আলী সভাপতি কুড়িগ্রাম জেলা যুব ফোরাম,রাফি ইসলাম সাধারণ সম্পাদক বেলগাছা যুব সংগঠন সহ ১০জন নারী উদ্যোক্তা।

এসময় উপকরন বিতরণের পূর্বে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, স্যানিটারি ন্যাপকিন, সাবান, টুথপেস্ট, টেলকম পাউডার, চাকা বল সাবান, তেল সহ যেগুলো উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে সেগুলো নারী উদ্যোক্তাদের দোকানে যথাযথভাবে বিক্রি ও আয় ব্যয় হিসাবের খাতায় নথিভুক্ত করার আহ্বান জানানো এবং নিয়মিত মনিটরিং করা।

এই সংবাদটি 74 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ