প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মালয়েশিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মালয়েশিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট :
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মালয়েশিয়ায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তব্যে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মালয়েশিয়ার সভাপতি মোঃ রুহুল আমীন বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের প্রতিটি স্তরে ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
মালয়েশিয়ার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি 117 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ