জকিগঞ্জে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার,১৫ পাওয়ার জেল ও ১৭ ইলেকট্রিক ডেটোনেটর জব্দ।

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জকিগঞ্জে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার,১৫ পাওয়ার জেল ও ১৭ ইলেকট্রিক ডেটোনেটর জব্দ।

 


সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯)। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) রাতে পরিচালিত অভিযানে ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে নজরদারি জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তথ্য অনুযায়ী, উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গ্রাম এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে বিস্ফোরক মজুদের আশঙ্কা ছিল।
খবর পেয়ে বিজিবি ও র‌্যাব-৯ এর সমন্বয়ে গঠিত দল রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সংবাদটি 113 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ