ঢাকা |
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের তেলিয়াপাড়া গোয়াছনগর গ্রামের মৃত হাজী মোস্তুফা মিয়ার ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গত বছরের ৫ আগস্ট দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বিল্লাল হোসেন বলেন, “বন্দি দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।