ঢাকা |
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪
মৌলভীবাজার: মৌলভীবাজারে ট্রাকচাপায় জনি হায়দার নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের ওয়াপদা সড়কের সোনা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জনি হায়দার মৌলভীবাজার শহরের বিআরটি কার্যালয়সহ আশপাশের এলাকার পরিচিত মুখ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনি বিকেলে শহরের ওয়াপদা সড়কের সোনা ভবনের সামন দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে যে মোটরসাইকেলটি চালিয়ে জনি হায়দার ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন, সেটি শহরের শেখ জহির মোটরর্সের স্বত্বাধিকারী শেখ জহির নামে এক ব্যবসায়ীর।
যোগাযোগ করা হলে শেখ জহির বলেন, আমি জায়গার দলিল রেজিস্ট্রারি করতে আমার পালসার ব্রান্ডের মোটরসাইকেল চালিয়ে সাবরেজিস্ট্রার কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে জনি কিছুক্ষণের জন্য মোটরসাইকেলটি আমার কাছে চাইলে আমি দিয়ে দেই। এর কিছুক্ষণ পরই খবর পাই দুর্ঘটনার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।