পরিবেশ , বন ও জলবায়ূ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ৪ দিনের সফরে সিলেট আসছেন

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯

পরিবেশ , বন ও জলবায়ূ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ৪ দিনের সফরে সিলেট আসছেন

পরিবেশ , বন ও জলবায়ূ পরিবর্তণ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ৪ দিনের সফরে সিলেট আসছেন। মন্ত্রী ১১ এপ্রিল দুপুর ১২:২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবেন। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আখতারউজ-জামান স্বাক্ষরিত মন্ত্রীর সরকারি সফরসূচি থেকে বিষটি জানা গেছে।সিলেট সার্কিট হাউসে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকাল ৪টায় নগরীর রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে ‌’বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।এরপর ১২ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যঅলয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এলামনাই এসোসিয়েশনের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুরে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।বিকাল ৪টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বৈশাখ বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । ১৩ এপ্রিল জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলা ২০১৯-এর উদ্বোধন করবেন।ঐ দিন দুপুরে বড়লেখা পৌঁছে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলা ২০১৯-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করবেন ।
এছাড়াও বিকাল ৫টায় গাজীটেকা খেলার মাঠে আনন্দ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
১৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বড়লেখা নজরুল একাডেমি আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন ।বেলা ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে বড়লেখা ত্যাগ, দুপুর ১:৪৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৩৬ বিমানযোগে তিনি সিলেট ত্যাগ করবেন ।

এই সংবাদটি 577 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ