বিয়ানীবাজারে প্রেরণা যুব চক্র আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

বিয়ানীবাজারে প্রেরণা যুব চক্র আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিয়ানীবাজার প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিয়ানীবাজারে প্রেরণা যুব চক্র আয়োজিত
চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিত
শিক্ষার্থী অংশ নেয়।
বিকালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া
তাপাদার। তিনি প্রেরণার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বাধীনতার মাসে
শিশুরা নিজেদের মত করে মুক্তিযুদ্ধের দৃশ্য এবং আমাদের স্মৃতি সৌধ। ভিন্ন
ভিন্ন এসব চিত্র শিশুদের সৃজনশীলতার পরিচয় তুলে ধরেছে। শিশুদের মেধার
বিকাশে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। আমাদের সহযোগিতা পেলে এসব শিশুই
হবে আগামী দিনে জাতির যোগ্য কান্ডারি।
প্রেরণা যুব চক্রের সভাপতি ফয়জুল আলম সিমালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি
রাজু ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খলিল চৌধুরী আদর্শ
বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বিয়ানীবাজার শিল্পকলা
একাডেমীর সাধারণ সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি আব্দুল ওয়াদুদ,
বিয়ানীবাজার পৌরসভার কমিশনার সাইফুল ইসলাম ঝুনু, খলিল চৌধুরী আদর্শ
বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদ সদস্য ও প্রেরণা যুব চক্রের উপদেষ্ঠা
সফিকুল হক রিপন। বক্তব্য রাখেন চারুলেখা বিয়ানীবাজার এর শিক্ষক রাজেশ্বর
বিশ্বাস রাজিব, বদরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন, প্রেরণা যুব চক্রের
সুয়েব আহমদ, সাব্বির শাহজাদা, সিদ্দিকুর রহমান, ফরহাদ মাহমুদ তানিম, ফজলে
রাব্বি, মারওয়ান আহমদ, এনায়েত হোসেন নয়ন, সাইদুল ইসলাম প্রমুখ।
প্রেরণা যুব চক্র আয়োজিত স্বাধীনতা দিবস চিত্রাংকন প্রতিযেগিতায় বিচারক
হিসাবে উপস্থিত ছিলেন রাজেশ্বর বিশ্বাস রাজিব, আবু জাকারিয়া সামি,
অনুশ্রী দে তুলি। এতে প্রাথমিক বিভাগে প্রথম স্থান অধিকার করে তেরাদল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা জান্নাত আয়শা, দ্বিতীয় স্থান অধিকার
করে গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামিয়া জাহান, তৃতীয় স্থান
অধিকার করে সানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্যা ভট্টাচার্য্য।
বিশেষ পুরষ্কার পায় দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্থ প্রতিম
তালুকদার ও শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর মাদিহা মমতাজ উদ্দিন। মাধ্যমিক
বিভাগে প্রথম স্থান অধিকার করে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সাদিক
হোসেন রিফাত, দ্বিতীয় স্থান অধিকার করে পিএইচজি উচ্চ বিদ্যালয়ের মারিয়া
ইসলাম ইসমাত, তৃতীয় স্থান অধিকার করে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের
ইমতিয়াজ ইসলাম তামিম। এছাড়া খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের রাজশ্রী
চন্দ মিথিলা ও পিএইচজি উচ্চ বিদ্যালয়ের আনিকা রহমান বিশেষ পুরষ্কার লাভ
করে।

এই সংবাদটি 605 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ