সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সিলেট নগরীর হাউজিং এস্টেটে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছেন।নিহত সাহেদ আহমদ (১৬) নগরীর চৌকিদেখির মৃত আবদুল খালিকের ছেলে। সে ব্রিটিশ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আম্বরখানা বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাহেদ, রাহীসহ ৫ বন্ধু হাউজিং এস্টেট এলাকা দিয়ে যাওয়ার পথে কথাকাটাকাটির একপর্যায়ে লিমনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাহেদ। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন যুগান্তরকে জানান, ৫ বন্ধুর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে সাহেদ গুরুতর আহত হন।

হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি হয়েছে। পুলিশ খুনিদের গ্রেফতারে তৎপর রয়েছে।

এই সংবাদটি 569 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ