ঢাকা |
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯
মিসবাহ উদ্দিন বিয়ানীবাজার প্রতিনিধিঃ
আর মাত্র কয়েকদিন বাকি, সময় যেন অপেক্ষা করছেনা, কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ নির্বাচনে নবীন প্রবীন প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। চেয়ারে বসতে কোন প্রার্থী বসে নেই । আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা, এমনকি মধ্যরাত পর্যন্ত উপজেলার সর্বত্র চষে বেড়াচ্ছেন তিনি।
উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এর আগে শনিবার সারাদিন লাউতা, চারখাই, আলীনগর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
তার গণসংযোগে তার পক্ষে সাধারন ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে।মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং বিয়ানীবাজার সরকারি কলেজের নির্বাচিত ভিপি ও এজিএস ছিলেন। তিনি এবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
পরে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রতীক বরাদ্ধের পর থেকে আনারস প্রতীক নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন বলেন, বিয়ানীবাজার উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে আগামী ১৮ মার্চ আনারস প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন-`আমি নির্বাচিত হলে মাদক নির্মূলে কাজ করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।