বিয়ানীবাজার উপজেলা নির্বাচন : ঘোড়া প্রতিক পেলেন স্বতন্ত্র প্রার্থী আলকাছ আলী

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন : ঘোড়া প্রতিক পেলেন স্বতন্ত্র প্রার্থী আলকাছ আলী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার বিয়ানীবাজার  উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কুড়ার বাজার ইউনিয়ন  এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  আলকাছ আলী   পেলেন ঘোড়া মার্কা।

বৃহস্পতিবার  জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিক বরাদ্দ হলে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক পান।

 প্রতিক পেয়ে আলকাছ আলী বলেন, একজন প্রবিন প্রার্থী হিসেবে আমার বিশ্বাস আমার উপজেলার সকল জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এই সংবাদটি 1095 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ